হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…
মেলবোর্ন ৮ অক্টোবর-ইনুজরিতে আক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করেছে স্পেন। ব্যথানাশক ঔষধ দিয়ে তরুণ এই উঙ্গারকে সবশেষ উইন্ডোতে খেলানোর যে অভিযোগ তুলেছিলো বার্সেলোনা, তা নাকচ করে দিয়েছেন কোচ লুই দেলা ফুয়েন্তে। বরং ইয়ামালের ইনজুরির জন্য বার্সেলোনাকে দুষছে লা রোজা।
বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচের আগে স্পেন দলে নেই স্বস্তি। পেশির চোটে ছিটকে গেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। তাকে ছাড়াই ক্যাম্পে যোগ দিয়েছেন ফটুবলাররা। সবশেষ সেপ্টেম্বর উইন্ডোতে ইয়ামালকে ব্যথানাশক ঔষধ দিয়ে খেলতে বাধ্য করেছিলেন কোচ লউ দে লা ফুয়েন্তে। এমন অভিযোগ করেছে বার্সেলোনা। তার ফল ভোগ করতে হয় কাতালানদের।
লা লিগায় চার ম্যাচে মাঠে নামতে পারেননি ইয়ামাল। সবশেষ সোসিয়েদাদ ও পিএসজি ম্যাচে ফিরলেও নতুন করে ইনুজরিতে পড়েছেন এই তরুণ ফুটবলার। তবে, এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফুয়েন্তে। উল্টো কম বয়সে অতিরিক্ত খেলার চাপ কাতালানরা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন স্পেনের কোচ। কঠিন সময়ে দলে ফিরে ফের ইনুজরিতে পড়ে ছিটকে গেছেন রদ্রিও। বিশ্বকাপ বাছাইয়ে এবার ‘ই’ গ্রুপে প্রথম দুই ম্যাচে গত মাসে বুলগেরিয়া ও তুরস্ককে হারিয়ে শীর্ষে আছে স্পেন। জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকিট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au