সর্বশেষ

এনসিএলে ঢাকাকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

  • 6:08 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
চট্টগ্রামের হয়ে ম্যাচসেরা ইয়াসির রাব্বি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ অক্টোবর-এনসিএল টি-টোয়েন্টিতে ইয়াসির আলী রাব্বির হাফ-সেঞ্চুরিতে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ঢাকা।

টসে হেরে আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৩৯ রান। ৭ বলে ২১ রান করে আশরাফুল হাসানের বলে জিসান আহমেদ বোল্ড হলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ফেরেন হাসান মুরাদের বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। এরপরেই ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ৫ বলে ৬ রান করা মাহফুজুর রাব্বি। নাঈম হাসানের বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটারই উইকেটে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রামের হয়ে ২১ রান খরচায় ৩ উইকেট নেন হাসান মুরাদ। ১টি করে উইকেট নেন আশরাফুল, আহমেদ শরীফ এবং নাঈম।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটি থেকে তারা যোগ করে ৩০ রান। এরপর ৩৬ রানের মধ্যে মোট ৪টি উইকেট হারায় চট্টগ্রাম। চতুর্থ ওভারে মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়কে ফেরান মাহফুজুর রাব্বি।

ওভারের তৃতীয় বলে থার্ড ম্যান সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ১২ রান। ১৫ বলে ১৮ রান করে এক বল পরই কট এন্ড বোল্ড হয়ে ফেরেন জয়। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৮ রান। পরের ওভারে শাহাদাত হোসেন দিপু ফেরেন কোনো রান না করেই। রিপন মন্ডলের বলে জিশান আলমকে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

এরপর ৬২ রানের জুটি গড়েন রাব্বি এবং ইরফান শুক্কুর। ১৫ বলে ৩০ রান করে ইরফান বোল্ড হলেও ২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাব্বি। ১২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ঢাকার হয়ে ১১ রান খরচায় তিনটি উইকেট নেন মাহফুজুর।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au