লিড নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিক ক্যু এর গুঞ্জন

  • 9:20 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। ফাইল ছবি

মেলবোর্ন, ১২ অক্টোবর- বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে। ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী সোশ্যাল মিডিয়া একটিভিস্ট পিনাকী ভট্টাভার্য জানিয়েছেন, সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের কিছু অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে সামরিক ক্যু-র সম্ভাবনার গুঞ্জন সৃষ্টি হয়েছে।

রবিবার(১২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩ টার পর থেকে এই গুঞ্জন শুরু হয়। অন্যদিকে, এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাঈন সায়ের।

তবে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তা মধ্যে ১৫ জন এখনও সেনাবাহিনীতে কর্মরত। এছাড়া একজন এলপিআর (অবসর প্রস্তুতিমূলক ছুটি) ভোগ করছেন। এই ১৬ কর্মকর্তার মধ্যে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি সবাই বর্তমানে সেনা হেফাজতে আছেন। কবীর আহাম্মদ এখন আত্মগোপনে রয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-এ এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনো সেনার হাতে পৌঁছায়নি। তবে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সেনা সদরের নজরে আসার পর ৮ অক্টোবর সন্ধ্যায় সংযুক্তির আদেশ জারি করা হয়। এর মাধ্যমে চাকরিরত ১৫ জন এবং এলপিআর ভোগরত ১ জন—মোট ১৬ কর্মকর্তাকে ৯ অক্টোবরের মধ্যে সেনা হেফাজতে আসতে নির্দেশ দেওয়া হয়।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, এলপিআর ভোগরত কর্মকর্তা সহ ১৫ জন নির্ধারিত সময়ে সেনা হেফাজতে আসেন। তবে সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ আসেননি। তার পরিবারের ভাষ্যমতে, তিনি ৯ অক্টোবর সকালে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে বাসা থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। তার সঙ্গে যোগাযোগ এখনও সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি চলছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য কী ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে তা এখন শুধু সময়ের অপেক্ষা।

 

এই শাখার আরও খবর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au