সর্বশেষ

আকবরের ক্যাপ্টেনসিতে এনসিএল টি টোয়েন্টিতে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের

  • 4:34 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ অক্টোবর-প্রথম রাউন্ডে ছিটকে পড়ার শঙ্কা, এরপর টানা চার জয়ে শিরোপা জয়ের মহাকাব্য। ঘুরে দাঁড়ানোর এই অনন্য কাহিনির নায়ক নাসির হোসেন—যার ব্যাট-বলে জ্বলে উঠেই রংপুর বিভাগ আবারও তুলে নিল এনসিএল টি-টোয়েন্টির ট্রফি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে আকবর আলির নেতৃত্বাধীন রংপুর। গত আসরের মতো এবারও ফাইনালে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলো তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হলে বিদায় নিশ্চিত ছিল রংপুরের। কিন্তু নেট রান রেটের হিসাব মেলিয়ে তারা জায়গা করে নেয় প্লে-অফে। এরপর এলিমিনেটরে ঢাকাকে হারিয়ে ও দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে বিদায় করে ফাইনালের মঞ্চে উঠে আসে আকবর আলির দল। আর ফাইনালে এসে যেন আরেকবার লিখে ফেলল জয়ের গাথা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। ইনিংসের দ্বিতীয় বলেই ইমরানউজ্জামানের উইকেট হারায় তারা। রংপুরের স্পিন আক্রমণের সামনে সৌম্য সরকার ও এনামুল হক বিজয় হাত খুলতে পারেননি। পাওয়ার প্লেতে আসে মাত্র ১৯ রান। সপ্তম ওভারে রান আউট হয়ে ফেরেন বিজয় (১৫ বলে ১২), আর সৌম্য বোল্ড হন ২২ বলে ৮ রানে। আফিফ হোসেনের ব্যাটে দুটি ছক্কা এলেও ইনিংস বড় করতে পারেননি—১০ বলে ১৪ রানে বিদায়।

প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৪৯ রান তুলতে পারে খুলনা। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুন কিছুটা প্রতিরোধ গড়েন। ৩২ বলে ৪৪ রানের ইনিংসে ছিল এক চার ও তিন ছক্কা। মৃত্যুঞ্জয় চৌধুরী খেলেন ১৩ বলে ২৪ রানের দ্রুত ইনিংস। নির্ধারিত ২০ ওভারে খুলনার ইনিংস থামে ৮ উইকেটে ১৩৬ রানে।

রংপুরের পক্ষে ২টি উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন, সহায়তা দেন নাসির, নাসুম, এনামুল ও আলাউদ্দিন। নাসির ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান খরচ করে ছিলেন সবচেয়ে সাশ্রয়ী বোলার।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন নাসির ও জাহিদ জাভেদ। উদ্বোধনী জুটিতে ৪২ বলে ৬১ রান যোগ করেন তারা। জাহিদ ২৪ বলে ২৭ রানে ফেরেন, নাসির ৩১ বলে ৪৬ রানে দলকে শক্ত ভিত দেন। তার ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা।

শেষ দিকে আকবর আলি ও নাঈম ইসলাম দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৮ বল হাতে রেখেই। নাঈম ৩২ বলে ৪০* এবং আকবর ১৫ বলে ১৯* রানে অপরাজিত থাকেন।
ফলাফল

খুলনা: ১৩৬/৮ (২০ ওভার)
রংপুর: ১৩৮/২ (১৭ ওভার)
ফল: রংপুর জয়ী ৮ উইকেটে
ম্যান অব দ্য ফাইনাল: নাসির হোসেন

দুই আসরেই শিরোপা—রংপুর এখন এনসিএল টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র দল যারা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন রয়ে গেল। আর নাসিরের অলরাউন্ড পারফরম্যান্স এই শিরোপা জয়কে করেছে আরও উজ্জ্বল, যেন আবারও প্রমাণ করলেন—দেশের ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও এক অনন্য নাম।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au