সর্বশেষ

এবার জিমন্যাস্টিকসে নিষিদ্ধ ইসরায়েল

  • 4:40 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ অক্টোবর-সপ্তাহ খানেক পর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ইসরায়েলের প্রতিযোগিরা। তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।

তবে ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন। তাদের দাবি, এওই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। এটিকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণই হিসেবে দেখছে ইসরায়েল।

ইসরায়েল অবশ্য আইনের আশ্রয় নিচ্ছে। আইনগতভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জরুরি আপিল করেছে ইসরায়েল।

ইন্দোনেশিয়ার জানিয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা সিটি গভর্নমেন্ট ইসরায়েলের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এর আগেও বেশ কিছু ইভেন্টে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় অনেকেই। মূলত ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে নিষিদ্ধ চায় অনেক ক্রীড়াবিদ। কিছু দিন আগেই ৫০ জন ক্রীড়াবিদ এক চিঠিতে উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায়। সেখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন।

উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।

এই তালিকায় আরো আছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au