সর্বশেষ

এবার স্মৃতি মান্ধানার আরেক রেকর্ড

  • 4:47 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: এক ক্যালেন্ডারের ১০০০ রান স্মৃতির। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ অক্টোবর-আরেক দিন, আরেক কীর্তি—এই যেন হয়ে গেছে স্মৃতি মান্ধানার জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু দিনটি ছিল আলাদা। কারণ তিনি এমন এক ইতিহাস গড়েছেন, যা এর আগে কোনো নারী ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপ ম্যাচে স্মৃতি হয়ে গেলেন বিশ্বের প্রথম নারী ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বছরে করেছেন ১,০০০ রানের বেশি!

দিনটা শুরু হয়েছিল বেশ সাধারণভাবে। ম্যাচে নামার সময় স্মৃতির সংগ্রহ ছিল ৯৮২ রান, দরকার ছিল মাত্র ১৮। শুরুটা ধীর লয়ে—১৭ বলে ১১ রান। কিন্তু এরপর যেন জ্বলে ওঠেন বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ান বোলার সোফি মোলিনিউক্স–এর বিপক্ষে এক ওভারে পরপর চার, ছয়, চার মেরে পৌঁছে যান সেই ঐতিহাসিক মাইলফলকে।

একটি বিশাল ছক্কায় যখন ১,০০০–রানের সীমা টপালেন, দর্শক গ্যালারিতেও ছড়িয়ে পড়ল উচ্ছ্বাসের ঢেউ।

বিশ্ব নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রানের তালিকাটি এখন এভাবে—
১,০০০* – স্মৃতি মান্ধানা (২০২৫)

৭০ – বেলিন্ডা ক্লার্ক (১৯৯৭)

৮৮২ – লোরা উলভার্ট (২০২২)

৮৮০ – ডেবি হকলি (১৯৯৭)

মাত্র ১৮ ইনিংসে ১,০০০ রান! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। চলতি বছরে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই সহ–অধিনায়ক।

তবে মজার বিষয় হলো, ঘরের মাঠে বিশ্বকাপে এতদিন তিনি ছিলেন কিছুটা নীরব—তিন ম্যাচে তার স্কোর ছিল ৮, ২৩ ও ২৩। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই অন্য মেজাজে দেখা গেল তাকে। এই ম্যাচে তিনি করেন ৮০ রান।

ভারত নারী দল বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এই ম্যাচটি তাদের জন্য জীবন–মরণ লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে তিন জয়ে ইংল্যান্ড শীর্ষে, আর দুই জয় ও এক নো–রেজাল্টে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

কিন্তু ব্যক্তিগত লড়াইয়ে আজ যে নামটি সবার ওপরে উঠে গেছে, তিনি স্মৃতি মান্ধানা

যিনি শুধু রান করছেন না, বরং একেক ইনিংসে লিখছেন নারী ক্রিকেটের নতুন ইতিহাস।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au