সর্বশেষ

এবার রাজশাহীতে আয়োজন হতে যাচ্ছে বিপিএল

  • 5:09 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ অক্টোবর-বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্য নিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। উত্তরাঞ্চলের এ ঐতিহ্যবাহী ভেন্যুকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে একাধিক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামের অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা—ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট।

পরিদর্শন শেষে শাহনিয়ান তানিম জানান, “রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রায় ৭০ শতাংশ সক্ষমতা ইতিমধ্যেই বিপিএল আয়োজনের উপযোগী। আগামী এক মাসে বাকি কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে।”

বিসিবি কর্মকর্তারা জানান, স্টেডিয়ামে ১২০ জন ধারণক্ষমতাসম্পন্ন নতুন প্রেস গ্যালারি, ধারাভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক ও ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং রুম এবং একটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হবে।

এছাড়া ২০টি মোবাইল টয়লেট বসানো, গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়ামের সার্কুলার রোড উন্নয়ন এবং পুরো স্টেডিয়াম রঙের আওতায় আনা হবে। খেলোয়াড়দের ড্রেসিংরুম নতুন করে নিচতলায় স্থানান্তর ও ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড়ে রাজশাহীতে বিপিএল আয়োজনের দাবিটি নতুন করে জোরালো হয়।

এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্টেডিয়াম পরিদর্শন করে এর পিচ ও আউটফিল্ড দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন।

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহীতে বিপিএল আয়োজনের ঘোষণা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বিসিবি। কর্মকর্তারা মাঠ পরিদর্শনের পাশাপাশি খেলোয়াড়দের আবাসন, অনুশীলন মাঠ ও আনুষঙ্গিক সুবিধাও ঘুরে দেখেছেন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au