সর্বশেষ

হংকংয়ের মাটিতে এবার তাদেরকে হারাতে চায় জামালরা

  • 4:48 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে এশিয়ান কাপ বাছাইপর্বে হেরেছে বাংলাদেশ। হংকং চায়নার কাছে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পালা এবার বাংলাদেশের।

সেই লক্ষ্যে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ার কথাই জানিয়েছেন দলের অধিনায়ক জামাল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিন পয়েন্ট নেওয়ার কথাই জানিয়েছেন হামজা। বাংলাদেশি মিডফিল্ডার বলেছেন, ‘জানি, স্টেডিয়ামে হংকংয়ের দর্শকদের আধিপত্য থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা আগেও খেলেছি। সত্যি বলতে, ম্যাচের সময় এসব কিছু মাথায় থাকে না।

সবকিছু ছাপিয়ে আমাদের চোখ পূর্ণ তিন পয়েন্টে।’

অন্যদিকে দেশের মাটিতে হারা ম্যাচে ডিফেন্ডারের ভুলের সঙ্গে গোলরক্ষক মিতুল মারমার সমালোচনা করছেন অনেকে। তবে অন্যরা সমালোচনা করলেও শিষ্যকেই সেরা মনে করেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশি কোচ বলেছেন, ‘মিতুলকে নিয়ে আপনারা অনেক কিছুই বলতে পারেন।

তবে আমি তেমন কোনো সমস্যা দেখছি না। তার সবচেয়ে বড় শক্তির জায়গা সে বিল্ডআপের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর আমাদের কাছে সেই সেরা।’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au