শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন ১৪ অক্টোবর-ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।
যদিও টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে টাইগাররা। সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ।
শেষ ওয়ানডের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে রিশাদ বলেছেন, ‘আসলে লাস্ট ম্যাচটা যেহেতু… আমরা দুইটা হেরেছি, তো টু-জিরোতে আছি এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায়, ওই প্ল্যানে আছি সবাই আরকি।’
বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ আরও ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। রিশাদ জানিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বাস আছে সরাসরি বিশ্বকাপে খেলার।
সেই আত্মবিশ্বাস নিয়ে রিশাদ বলেছেন, ‘আমাদের সবার শতভাগ বিশ্বাস আছে (সরাসরি বিশ্বকাপে খেলবো)। আমরা কোয়ালিফাই বা এসব নিয়ে কোনো চিন্তাই করছি না। আমরা নরমাল আছি এবং আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ।’
রিশাদ অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। নিজেদের ঘাটতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা দল হিসেবে স্বীকার করছি যে সবাই কিছু না কিছু ভুল করছি। তাই আমরা চেষ্টা করছি এই ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, কোথায় কোথায় কাজ হচ্ছে—তা নিয়েও সবাই কাজ করছে। আশা করা যায়, খুব দ্রুতই আমরা বিষয়টি ঠিক করে নিতে পারব।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au