সর্বশেষ

অনুশীলন শেষ হতেই ইয়ামালকে নিয়ে হারিয়ে গেলেন নিকি

  • 5:11 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-চ্যাম্পিয়নস লিগে পিএসজি ম্যাচের পর থেকে মাঠে বাইরে রয়েছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। ইনজুরির সঙ্গে লড়াই করলেও বান্ধবী নিকি নিকোলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তাদের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার অনুশীলন শেষে ইয়ামালকে বাড়ি নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। বার্সেলোনায় অনুশীলন শেষ হতেই তাকে রিসিভ করতে গাড়ি নিয়ে হাজির হন নিকি।

এরপর ইয়ামালকে গাড়িতে তুলে নিয়ে নিজেই ড্রাইভ করে তাকে বাড়ি নিয়ে যান এই আর্জেন্টাইন সংগীতশিল্পী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে।

এদিকে ট্রিবিউনাডটকম জানিয়েছে, নিজেকে ফিরে পেতে এদিন পুরো সকাল সিউটাত এস্পোর্তিভায় কাটিয়েছেন ইয়ামাল। ফিটনেস এবং প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রশিক্ষণের পর, ইয়ামালকে তার তারকা বান্ধবী নিকি নিকোল তুলে নেন।

ইয়ামালের পুরোনো কুঁচকির সমস্যা সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে খেলার সময় ফের মাথাচাড়া দেয়। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। আংশিক সেরে ওঠার পর পিএসজির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেও ম্যাচ শেষে খোঁড়াতে দেখা যায় তাকে। পরে জানা যায়, তার ইনজুরি আরও বেড়েছে।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে তাকে ফিরে পেতে চায় বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au