সর্বশেষ

এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে হংকংয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ

  • 2:58 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ অক্টোবর- হংকংয়ের বিপক্ষে সমতাসূচক গোলটি করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তার গোলে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

রাকিব ড্রয়ের পর বলেন, ‘আল্লাহর অশেষ রহমত গোল করছি। বাংলাদেশের জার্সি পড়াই অনেক গর্বের সেখানে অবশ্যই গোল করা আনন্দের। এটা দলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। আমরা অনেক কষ্ট করছি। এর ফল হিসেবে ড্র করতে পারছি। আজ অনেক সুযোগ মিস করছি না হলে জিততেই পারতাম।’

রাকিব নিজেই ম্যাচের অন্তিম মুহুর্তে বক্সের মধ্যে ফাকায় বল পেয়েও পোস্টে রাখতে পারেননি। প্রথমার্ধেও হামজার বাড়ানো বাংলাদেশ ফিনিশ করতে পারেনি। রাকিবের গোলের যোগানদাতা ফাহিম ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন।

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হারে। আজ হংকং শেষ বিশ মিনিট দশ জন নিয়ে খেলেছে। বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি। তাই দুই ম্যাচের ফলাফল নিয়েই আফসোস করেছেন রাকিব, ‘প্রথম ম্যাচ (হোম) আমরা ড্র করতে পারতাম। আজকের ম্যাচটি জিততে পারতাম।

আমরা ১১ জনই ভালো খেলেছি এবং ভালো খেলা উপহার দিয়েছি যদিও সিলি মিসটেকে গোল কনসিড করেছি।’

হংকংয়ে ৪০ হাজারের বেশি দর্শকের সামনে খেলতে হয়েছে বাংলাদেশকে। স্টেডিয়াম ও মাঠের মান দু’টোই উন্নত। যা বাংলাদেশের ফুটবলারদের জন্য বেশ অপরিচিতই। এজন্য ভালো মাঠ দাবি রাকিবের, ‘স্টেডিয়ামটি বেশ আলাদা। বেশ প্রতিকূলকতার মধ্যে আমাদের খেলতে হয়। এ রকম মাঠ আমরা ডিজার্ভ করি। মাঠ থাকলে ভালো রেজাল্ট উপহার দিতে পারতাম।’

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলেছে। ভারত ও হংকং দুই অ্যাওয়ে ম্যাচে একটি করে পয়েন্ট পেয়েছে। হোম ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হেরেছে। চার ম্যাচই খেলেছেন রাকিব। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ভালো ফুটবল খেলেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ডমিনেট করলেও হারছি।

শেষ দুই ম্যাচে বল পজিশন ও অপরচুনিটি ছিল পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সামনে আরো ভালো কিছু হবে।’

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au