সর্বশেষ

শাস্তি পেলেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান

  • 3:41 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে গিয়ে ৯৫ রানে থামতে বাধ্য হন ইব্রাহিম জাদরান। সেই ভুল তৃতীয় ওয়ানডেতে করতে চাননি তিনি। তাই তো গতকাল নব্বইয়ের ঘরে আসার পর দেখেশুনেই ব্যাটিং করছিলেন। যেন কোনোভাবেই সেঞ্চুরি হাতছাড়া না হয়।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে ইনিংসের ৩৭ তম ওভারে রান আউটে কাটা পড়লেন জাদরান। তখন তার নামের পাশে দ্বিতীয় ওয়ানডের মতোই ৯৫। ইকরাম আলীখিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ড্রেসিংরুমে ফেরেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিতে’ আউট হয়ে ভীষণ ক্ষুব্ধ হন তিনি।

সেই রাগ ঝাড়তে যেন অপেক্ষায় ছিলেন জাদরান কখন বাউন্ডারি লাইনের বাইরে যাবেন। লাইন ক্রস করতেই সজোরে প্রিয় ব্যাট ছুঁড়ে মারেন মাটিতে। তাতেও রাগ কমে না তার। এরপর কোচ জনাথন ট্রটের পেছনে থাকা চেয়ারে মারেন লাথি।

খেলোয়াড় হিসেবে এমন আচরণ করায় আজ শাস্তি পেয়েছেন তিনি।

অসদাচরণের জন্য জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন আফগান ব্যাটার। আগামী ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের শাস্তি জাদরান মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়ছে না।

জাদরানের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসি জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। অনুচ্ছেদটি হচ্ছে—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় ‘ক্রিকেট সরঞ্জামাদি বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনা এবং ফিটিংসের অপব্যবহার’ সম্পর্কিত।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au