সর্বশেষ

পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

  • 3:46 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
৬-০ গোলে জয় পেয়েছে মেসিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। এদিন জোড়া গোলের দেখা পান ম্যাক আ্যলিস্টার ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিনে, অন্যদিকে পুয়ের্তো রিকো ১৫৫-তে। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতি ও বন্ধুত্বময় না থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচে হয়েছেও সেটি। একপেশে ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি পুয়ের্তো রিকো।

ম্যাচে ৬৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় আর্জেন্টিনা, যার ১১টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে পুয়ের্তো রিকোর পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্তিনেজ।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে পুয়ের্তো রিকোকে চেপে ধরা আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেয়ে যায় ১৪ মিনিটে। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফেরার পর নিকো গঞ্জালেসের ভলিতে গোলমুখে বল পান আ্যালিস্টার। হেড করে অনায়াসে বল জালে পাঠান তিনি।

২৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। জটলার মধ‍্য থেকে মেসির দুর্দান্ত দক্ষতায় উঁচু করে বাড়ানো বলে খুব কাছ থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে আবারও গোলের দেখা পান অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট ডি বক্সে স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

ছয় মিনিট পর স্কোর লাইন ৫-০ করেন লাউতারো। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটিও করেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। মেসির ব‍্যাক হিলে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় আর গোল না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au