সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পেয়ে নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় পেসারের

  • 4:20 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ফিটনেসে সমস্যা হলে বাংলার টিমে থাকতাম না। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজেও।

দলে জায়গা না পাওয়া নিয়ে শামি বলেন, ‘দল নির্বাচন আমার হাতে নেই। ফিটনেসের সমস্যা যদি থাকে, আমি নিশ্চয়ই এখানে বাংলার হয়ে খেলতাম না। আমার মনে হয় না এসব নিয়ে আমার কথা বলা ও বিতর্ক তৈরি করা উচিত। যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারি।’

ফিটনেস নিয়ে শামি বলেন, ‘আপডেট দেওয়ার ব্যাপার হলে, আপডেট দেওয়া বা চাওয়া তো আমার দায়িত্ব নয়। আমার ফিটনেসের আপডেট দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো এনসিএ-তে (জাতীয় ক্রিকেট একাডেমি, এখন যেটির নাম সেন্টার অব এক্সিলেন্স) যাওয়া, তৈরি হওয়া ও ম্যাচ খেলা। আপডেট দেওয়া বা না দেওয়া তাদের ব্যাপার, যারা দেয়। আমার কাজ এটা নয়।’

দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে চান শামি। তিনি বলেন, ‘আমার কাজ লড়াই করা, ম্যাচ খেলা চালিয়ে যাওয়া। পারফর্ম করলে দলেরই তাতে লাভ। দল নির্বাচন আমার হাতে নেই। আমার কাজ প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলা। আমাকে যদি (জাতীয়) দলে না নেওয়া হয়, এখানে এসে বাংলার হয়ে খেলব। এতে আমার কোনো সমস্যা নেই।’

‘চোট নিয়ে খেলতে চাই না আমি, দলকে ভোগাতেও চাই না। অস্ত্রোপচারের পর ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন এবং শক্তভাবে ফিরতে চেয়েছিলাম। এখনও সেটিই চেষ্টা করি। তারা (নির্বাচকরা) যখনই নিতে চাইবে, আমি প্রস্তুত থাকব।’

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au