সর্বশেষ

ওয়ানডেতে আমরা এতোটা খারাপ দল না যতটা খেলেছি: মিরাজ

  • 4:32 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-ওয়ানডে ক্রিকেটে পারফরম্যান্সের হিসেবে শীর্ষ ১০ দলের তালিকায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও যাচ্ছেতাই ভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে। পুরো সিরিজে কোনো ম্যাচেই ৫০ ওভার খেলতে পারেননি বাংলাদেশ। প্রথম ম্যাচে অলআউট ৪৮.৫ ওভারে, দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে, আর শেষ ম্যাচে থামে ২৭.১ ওভারে।

বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যদিও সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ‘এতটা খারাপ দল’ বলে মানতে নারাজ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যত বেশি আমরা খারাপ খেলছি। আমরা সবাই একসঙ্গেই খারাপ খেলছি। অবশ্যই ল্যাকিংস (ঘাটতি) আছে। ল্যাকিংস না থাকলে তো ব্যাক টু ব্যাক এরকম (বিপর্যয়) হবে না।’

একইসঙ্গে এই স্কোয়াডের বাইরে পাইপলাইনে এখনই যে উপযুক্ত বিকল্প নেই- সেই তিক্ত সত্যিটাও জানালেন মিরাজ, ‘দিনশেষে আমাদের যারা ব্যাটসম্যান আছে, এদেরকে নিয়েই আমাদেরকে হয়তো আগাতে হবে। হয়তো অনেক বেশি যে প্লেয়ার বাইরে আছে এরকমও না। আমরা এর আগে তো এত খারাপ খেলিনি। বাট আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি।’

নিজেদের ত্রুটি শুধরে নিতে না পারলে সামনে আরও কঠিন দিন আসছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ না করতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক টাফ হবে। এই ম্যাচগুলোতে যে মিস্টেকগুলো করেছি, যদি সেসব ইম্প্রুভ না করতে পারি, সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে ৫০ ওভার খেলার লক্ষ্য থাকবে বলেও জানিয়েছেন মিরাজ, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে খুবই ভালো লাগত। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি, এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেকটা প্লেয়ারেরই এবং ক্যাপ্টেন হিসেবে আমারও দায় নিতে হবে। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমি এখনও আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে এবং আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাআল্লাহ।’

আধুনিক ক্রিকেটের এই যুগে এসেও পুরো ৫০ ওভার কীভাবে খেলা যায় সেই ভাবনায় মিরাজ, ‘আমি বিশ্বাস করি এবং দলকে আমি ওইভাবেই বুস্ট-আপ করব, আশা করব ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। ৫০ ওভারের ম্যাচে অবশ্যই আমাদের টার্গেট থাকবে পুরো ওভার খেলার জন্য। আমরা যে লাস্ট ওডিআই ম্যাচগুলো খেলেছি, আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সো আমরা সেভাবেই প্ল্যান করছি যে কীভাবে ৫০ ওভার খেলা যায়।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au