সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন সৌম্য, অঙ্কন

  • 9:32 pm - October 16, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন নাইম শেখ। অথচ সেই ম্যাচে বলার মত তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। বাজে খেলার পরে যখন দেশে এসেছিলেন , তখন ভক্তদের তোপের মুখে পড়েছিলেন। এরপরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। অথচ এর একদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে খেলার জন্য স্কোয়ার থেকে বাদ পড়লেন নাইম। তার সাথে বাদ পড়েছেন নাহিদ রানা। তবে দলে যুক্ত হয়েছে সৌম্য সরকার। এছাড়া নতুন মুখ মাহিদুল ইসলাম অংকন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সৌম্য। এরপর এশিয়া কাপে চোটের কারণে ছিটকে পড়েছিলেন লিটন দাস, যা খুলে দিয়েছে সৌম্যের ফেরার দুয়ার। আফগানিস্তান সিরিজের মতো ক্যারিবীয়দের বিরুদ্ধেও বিশ্রামে থাকছেন লিটন।

অন্যদিকে, তরুণ ব্যাটার অঙ্কন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরই তার জাতীয় দলে ডাক পাওয়া সময়ের ব্যাপার ছিল। ২৬ বছর বয়সী এই ব্যাটার গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক করেছিলেন। এবার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে সুযোগ পেলেন তিনি।

ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে দলে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, কে নিয়ে টপ অর্ডার। বাকিরা হহলেন তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ অক্টোবর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au