সর্বশেষ

রিয়াল মাদ্রিদের ফুটবলাররা পেলেন বিএমডব্লিউ গাড়ি

  • 2:22 am - October 17, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য প্রতি মৌসুমেই থাকে এক ভিআইপি মুহূর্ত—যেদিন ক্লাব স্পনসর তাদের হাতে তুলে দেয় নতুন বিলাসবহুল গাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগের চার মৌসুমের মতো এবারও জার্মান অটোমোবাইল ব্র্যান্ড বিএমডব্লিউ তাদের অফিশিয়াল পার্টনার হিসেবে ক্লাবের তারকাদের হাতে তুলে দিয়েছে চকচকে নতুন গাড়ি।

ম্যানেজার জাবি আলোনসোই ছিলেন প্রথম পছন্দকারী। তিনি বেছে নিয়েছেন BMW i7, যার দাম প্রায় €135,000 (প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা)! ৫৪৪ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে—দলের সবচেয়ে জনপ্রিয় পছন্দও এটি। এই একই মডেল বেছে নিয়েছেন মিলিতাও, কারভাহাল, ভিনিসিয়ুস, এমবাপ্পে, আরদা গুলার, রুডিগার, কারেরাস, এন্দ্রিক এবং আসেনসিও।

দ্বিতীয় সর্বাধিক পছন্দের গাড়ি ছিল BMW XM, যার দাম প্রায় €200,000 (বাংলাদেশি টাকায় ২ কোটি ৫০ লাখেরও বেশি)। ৭৪৮ হর্সপাওয়ার ক্ষমতার এই গাড়িটি ০ থেকে ১০০ কিমি গতিতে পৌঁছায় মাত্র ৩.৮ সেকেন্ডে! এই মডেল বেছে নিয়েছেন কোর্তোয়া, বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ, হুইজেন ও মেন্ডি।

কার কার বিশেষ পছন্দ

* তরুণ মাস্তান্তুয়োনো বেছে নিয়েছেন অপেক্ষাকৃত কম দামি BMW i4, যার দাম প্রায় €50,000 (৬৩ লাখ টাকা)।

* ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ক্যামাভিঙ্গা নিয়েছেন BMW iX — দাম প্রায় €80,000 (১ কোটি টাকার বেশি)।

* গনসালো গার্সিয়া নিয়েছেন BMW i5, যার দাম €70,000 (প্রায় ৮৮ লাখ টাকা)।

* আর গোলরক্ষক লুনিন বেছে নিয়েছেন দারুণ শক্তিশালী BMW M5, যার দাম প্রায় €160,000 (২ কোটি টাকার কাছাকাছি) এবং শক্তি ৭২৭ হর্সপাওয়ার।

তবে কয়েকজন তারকার গাড়ির নাম প্রকাশ করা হয়নি—যেমন ভালভার্দে, চুয়ামেনি, সেবায়োস, আলাবা ও ফ্রান গার্সিয়া।

ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র রিয়াল মাদ্রিদ সিটিতে এক বর্ণাঢ্য আয়োজনে দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের নতুন বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দেওয়া হয়। চার মৌসুম আগে অডির জায়গায় বিএমডব্লিউ যখন ক্লাবের পার্টনার হয়, তখন থেকেই এই মুহূর্তটি হয়ে উঠেছে সাদা শিবিরের এক ঐতিহ্য।

এই শাখার আরও খবর

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au