সর্বশেষ

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতে পারেনি বাংলাদেশ

  • 2:39 am - October 17, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক লড়াই গড়ে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের নারী দল।

নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বিশাল পরাজয়ে টানা চতুর্থ হারের মুখ দেখলো নিগার সুলতানার দল। ফলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেলো টাইগ্রেসদের।

ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৯৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন সুবানা মুস্তারি। এছাড়াও ঝিলিকের ব্যাট থেকে আসে ৪৪ রান। জবাবে অধিনায়ক এলিসা হিলির অপরাজিত ১১৩ ও ফোবি লিচফিল্ডের হার না মানা ৮৪ রানে কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অজি নারীরা।

জবাবে অস্ট্রেলিয়া শুরু থেকেই ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওপেনার অ্যালিসা হিলি ও ফোয়েব লিচফিল্ডের দাপুটে ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। হিলি অপরাজিত থাকেন ১০৪ রানে, খেলেন মাত্র ৭৭ বল। অন্য ওপেনার লিচফিল্ড হার না মানা ৮৪ রানের ইনিংস খেলেন।

স্কোর সংক্ষেপ

বাংলাদেশ: ১৯৮/১০
সুবানা ৬৬* ও ঝিলিক ৪৪

অস্ট্রেলিয়া: ২০২/০ (২৪.৫ ওভার)
হিলি ১১৩* ও লিচফিল্ড ৮৪*

অস্ট্রেলিয়া জয়ী ১০ উইকেটে

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au