সর্বশেষ

সুনামগঞ্জের সেই ক্ষুদে ফুটবলের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • 2:49 am - October 17, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের দুই কিশোর ইয়াসিন ও মোজাম্মেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের অসাধারণ ফুটবল প্রতিভা নজর কাড়ে দেশবাসীর।

এই ভিডিওটি চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। তার নির্দেশেই সেই গ্রামে ছুটে যান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি সরেজমিনে ইয়াসিন ও মোজাম্মেলের ফুটবলশৈলী দেখেন এবং তাদের সঙ্গে খেলায়ও অংশ নেন। সুবিধাবঞ্চিত এই দুই ফুটবলারের স্বপ্নপূরণের লক্ষ্যে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সব দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন আমিনুল হক।

ঢাকা থেকে তিনি ইয়াসিন ও মোজাম্মেলের জন্য ফুটবল, জার্সি, বুটসহ যাবতীয় ক্রীড়া সরঞ্জাম নিয়ে যান। তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে তিনি এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন।

আমিনুল হক জানান, তাদের পড়াশোনা ও ফুটবলার হিসেবে বিকশিত হওয়ার সম্পূর্ণ দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। এর পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদানেরও ঘোষণা দেন তিনি। দেশসেরা এই সাবেক গোলরক্ষক প্রতিশ্রুতি দেন, প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যেই তাদের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।
এ সময় আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ নানা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে। ’

উল্লেখ্য, বিএনপি এর আগেও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে। চাঁদপুরের সোহান, নারায়ণগঞ্জের দাবাড়ু সিদরাতুল মুনতাহা, কিশোরগঞ্জের ফুটবলার জিসান, হবিগঞ্জের ফুটবলার জুনেল এবং উত্তরার বেলুন বিক্রেতা রিয়াদের পর এবার মোজাম্মেল ও ইয়াসিনের দায়িত্ব নিল দলটি।

ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে জানিয়ে আমিনুল হক বলেন, ‘আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সবধরনের সহায়তা দেওয়া হবে। ’

এ সময় আমিনুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ক্ষুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসিনকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এই শাখার আরও খবর

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au