সর্বশেষ

আমরা পারফেক্ট ছুটি খুঁজছি: ফিল সিমন্স

  • 12:39 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে নজরকাড়া পারফরম্যান্সে আবারও আলোচনায় সাইফ হাসান। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখানোর পাশাপাশি বোলিংয়েও ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে নিয়ে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সংবাদ সম্মেলনে টাইগার কোচ সাইফের কাছে সেঞ্চুরির প্রত্যাশা করছেন জানিয়ে বলেন, ‘সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ কারণ আমি আশা করিনি, সে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে। কিন্তু তার ব্যাটিং আমি আগেও দেখেছি এবং এটা দারুণ। সে এখানে এসে দেখিয়েছে সে কী করতে পারে। এবং আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ, কিন্তু আমরা তার সম্পর্কে আগে থেকেই জানতাম এবং সে যখন সুযোগ পেয়েছে তখন তা কাজে লাগিয়েছে এবং এটা আমাদের জন্য দেখতে দারুণ। সে একটার পর একটা ভালো পারফর্ম করে যাচ্ছে। আমি পরবর্তীতে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি।’

পারভেজ ইমন ও সাইফকে নিয়ে সিমন্স বলেন, ‘ইমনের সামান্য চোট আছে যা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে সে সম্পূর্ণ ফিটনেসে ফিরে আসে। আমি মনে করি আমরা এখনও সেই আদর্শ জুটি খুঁজছি। সাইফ এসে সেভাবে ব্যাট করেছে এটা দারুণ, কিন্তু আপনি জানেন সাইফ সেই ইউটিলিটি খেলোয়াড়দের একজন যে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। সুতরাং, সে এসে এটা করেছে এটা ভালো, কিন্তু আমরা এখনও সেই আদর্শ জুটি খুঁজছি।’

‘আমি অবশ্যই বলব যে এটা একটা গড়ে তোলার প্রক্রিয়া। আমরা ২০২৭ বিশ্বকাপের জন্য কিছু তৈরি করতে শুরু করছি। সুতরাং, এটা একটা গড়ে তোলার প্রক্রিয়া, আমরা সঠিক জুটি খুঁজে পেলে তাদের সাথে কাজ করা শুরু করব। আমরা সঠিক কম্বিনেশন খুঁজে পেলে তাদের সাথে কাজ করা শুরু করব। এবং এখানে-সেখানে কিছু খেলোয়াড় বাদ পড়বে, হয়তো ফর্মের কারণে, হয়তো অন্য কেউ ভালো করছে, কিন্তু এটা একটা প্রক্রিয়া যা আমরা চালিয়ে যাচ্ছি।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au