সর্বশেষ

এখনো টাকা খরচ করতে দ্বিধায় ভোগেন বরুণ

  • 1:14 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী প্রকাশ্যে স্বীকার করেছেন যে অর্থ নিয়ে তার সংগ্রাম ছিল এবং তার মধ্যবিত্ত মানসিকতার কারণে তার একমাত্র বিনিয়োগ ছিল ফিক্সড ডিপোজিট। বর্তমানে কোটি টাকা রোজগার করলেও বড় খরচের আগে তিনি এখনও দ্বিধায় থাকেন।

চক্রবর্তী ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ অনুষ্ঠানে বলেন, ‘আমি অর্থ নিয়ে সংগ্রাম করেছি। আমি যে একমাত্র বিনিয়োগ জানতাম তা ছিল ফিক্সড ডিপোজিট।

আমার সাধারণ মধ্যবিত্ত মানসিকতা। আমি জানি অর্থ কত শক্তিশালী। যদি কিছু খুব শক্তিশালী হয়, তবে আপনাকে তা সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। আমি মনে করি, শুধু নিজের জীবন পরিবর্তনের জন্য অর্থ খরচ না করে, আপনি অন্য কারো জীবনও পরিবর্তন করতে পারেন; সেটাই আরো শক্তিশালী।’

তিনি আরো যোগ করেন, ‘৩০ বা ৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারো দুই বা তিন পুরুষের অর্থের সমস্যা মেটানো যায়। একবার পছন্দ হয়েছিল বলে ৩ লক্ষ টাকার একটা ঘড়ি কিনেছিলাম। কিন্তু সেটাও পরতে পারি না, আলমারিতে রাখা আছে।

যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকেই সাধারণ জীবন যাপন করে। তাদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।’

ভারতের জার্সিতে বরুণের অভিষেক ২০২১ সালে। সেই বছর দুবাইয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনটি ম্যাচ।

উইকেট নিতে পারেননি, এরপর দল থেকে বাদ পড়লেও গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের বিপক্ষে ফিরে আসেন। বর্তমানে বরুণ ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা বোলার।
চক্রবর্তীর গল্প শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। তিনি স্থপতি এবং ২০১৪ সালে ‘জিভা’ নামের তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এই শাখার আরও খবর

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au