বাংলাদেশ

মিরপুরে কমিউনিটি সেন্টার ও গার্মেন্টসে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • 6:54 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় ভবনের ছয়তলায় থাকা একটি পোশাক কারখানায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ অক্টোবর- রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী এলাকায় একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় ভবনের ছয়তলায় থাকা একটি পোশাক কারখানায়। ভবনটি চন্দ্রবিন্দু মোড়ের কাছাকাছি অবস্থান করছে এবং এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ছয়তলাটিতে পোশাক কারখানা এবং ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার থাকলেও আগুনের মূল কেন্দ্র ছিল পোশাক কারখানাটি।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ভবনের নিচে শত শত মানুষ ভিড় করেন। ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে প্রথমে জনতা সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আগুন নেভানোর কাজ শুরু করে। তখন কমিউনিটি সেন্টারের ভেতরে আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছিল এবং দাউ দাউ করে জ্বলছিল।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো নাশকতা ছিল কি না; সবকিছু তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

এই শাখার আরও খবর

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au