বিশ্ব

কলম্বিয়ার প্রেসিডেন্ট, তাঁর পরিবার ও মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • 6:08 pm - October 25, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ অক্টোবর- যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তাঁর স্ত্রী এবং ছেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার ওয়াশিংটনে ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, পেত্রো সরকার মাদকচক্রকে দমন না করে বরং তাদের প্রশ্রয় দিচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, পেত্রো ক্ষমতায় আসার পর কলম্বিয়ায় কোকেন উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাঁর ভাষায়, “২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হয়েছে, তা গত কয়েক দশকের যে কোনো সময়ের তুলনায় বেশি। এই বিপুল পরিমাণ কোকেন নদীর স্রোতের মতো যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং আমাদের জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে।”

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের বদলে পেত্রো প্রশাসন মাদককারবারিদের রক্ষা করছে। স্কট বেসেন্ট বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই মাদকপাচারের উৎস দেশ হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র মাদকপাচারকে কখনও সহ্য করবে না।”

নিষেধাজ্ঞা জারির পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় মিথ্যা তথ্য দিচ্ছে।

তিনি বলেন, “আমার সরকার কোকেন উৎপাদন বাড়ায়নি, বরং কমিয়েছে। আমরা এমন পরিমাণ কোকেন জব্দ করেছি, যা বিশ্বের ইতিহাসে অন্য কোনো দেশ করতে পারেনি।”

পেত্রোর মতে, তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বক্তব্যের শেষে তিনি লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবী স্লোগান ব্যবহার করে বলেন, “আমরা এক পা-ও পিছু হটব না, কখনও হাঁটু গেড়ে বসব না।”

এই নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন ও বোগোতার মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। পেত্রো দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের খোলামেলা সমালোচক। ফলে এই নিষেধাজ্ঞা কেবল মাদকবিরোধী পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের প্রতিফলন বলেও বিশ্লেষকরা মনে করছেন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au