প্রবাস দর্পন

মেলবোর্নে জমজমাট কাওয়ালি ও গজল নাইট

  • 6:09 pm - October 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
বহুসাংস্কৃতিক এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকরাও। ছবিঃ আয়োজকদের সৌজন্যে

মেলবোর্ন, ২৬ অক্টোবর- অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেলো এক সুরময় কাওয়ালি ও গজল নাইট। বহুসাংস্কৃতিক এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকরাও। পুরো আয়োজনের দায়িত্বে ছিল ত্রিদেশীয় কাওয়ালি ব্যান্ড ‘AusQawwals’। ব্যান্ডের সদস্য আতিফ সিদ্দিকী, পলাশ কুমার দত্ত, মাসুদ ইবনে রহমান এবং ফাইয়াজ খন্দকার মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। তবলায় ছিলেন পলাশ কুমার দত্ত, হারমোনিয়াম ও কোরাসে মাসুদ ইবনে রহমান, আর কীবোর্ড ও ব্যাক ভোকালে ছিলেন ফাইয়াজ খন্দকার।পুরো আয়োজনের সমন্বয় করেন আশরাফ খন্দকার।

২৫ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম দিনের অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি পাঞ্জাবি কমিউনিটির অংশগ্রহণ ছিল বেশি। রাত ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত জমিয়ে চলে অনুষ্ঠান। দর্শকদের উচ্ছ্বাস, তালি ও সাড়া পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। পরিবেশিত হয় কাওয়ালি, গজল ও জনপ্রিয় কয়েকটি হিন্দি গান। অনুষ্ঠান শেষে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত ইতিবাচক।

দ্বিতীয় দিনের আয়োজনে যোগ দেন মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি প্রবাসী এবং কিছু অস্ট্রেলিয়ান দর্শক। ছবিঃ আয়োজকদের সৌজন্যে

পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আয়োজনে যোগ দেন মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি প্রবাসী এবং কিছু অস্ট্রেলিয়ান দর্শক। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরিবেশনা শুরু হয় এবং রাত ১১টা পর্যন্ত চলে। শুরু থেকেই দর্শক ও গায়কদের মধ্যে চমৎকার এক সংযোগ তৈরি হয়। আতিফ সিদ্দিকী সকলকে গানের সঙ্গে যুক্ত করে এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে দর্শক-শিল্পীর মধ্যে কোনো দূরত্ব আর থাকেনি। সবাই সমস্বরে গেয়ে মেলবোর্নের একটি ছোট্ট অংশকে কাওয়ালির আবহে রাঙিয়ে তোলে।

দুই দিনেই পরিবেশিত হয় নুসরাত ফতেহ আলী খান ও রাহাত ফতেহ আলী খানের বিখ্যাত কাওয়ালি, জগজিৎ সিং, মেহেদী হাসান, গুলাম আলীর জনপ্রিয় গজলসহ পুরোনো-নতুন অনেক হিন্দি গান। দর্শকদের অনুরোধে তাল মিলিয়ে গান চলতে থাকে একের পর এক। রাত গভীর হয়ে যাওয়ায় আয়োজকদের অনুরোধে অনুষ্ঠান শেষ করতে হলেও দর্শকরা আরও গান শোনার অনুরোধ বারবার জানান।

অনুষ্ঠানের আয়োজক রিদিমা সাচদেভা দর্শকদের ধন্যবাদ জানান এবং উপস্থিত অতিথিদের মাঝে দীপাবলির উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে দর্শকদের পক্ষ থেকে শের পাঠ করে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

মেলবোর্নের সংগীতপ্রেমীরা অনেকদিন পর এমন প্রাণবন্ত ও স্মরণীয় কাওয়ালি ও গজল নাইট উপভোগ করলেন। আয়োজনের প্রধান শিল্পী আতিফ সিদ্দিকী জানান, দর্শকদের আগ্রহ দেখে ভবিষ্যতে শহরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এমন আয়োজন করা হবে। AusQawwals দলের সদস্যরাও সবাইকে উপস্থিতি ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au