সর্বশেষ

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন নাজমুল শান্ত

  • 4:59 am - October 27, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ অক্টোবর-সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও লাল বলের ফরম্যাটে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও শান্ত তা ফিরিয়ে দিয়েছেন।

বিসিবির এক সূত্র ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট দলের নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।

ওয়ানডে দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় তিনি শান্তকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘শান্ত এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নন এবং সে বিষয়টি আমাদের জানিয়েছেন।’

বিসিবি ইতোমধ্যেই টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। শান্ত নেতৃত্ব না নেওয়ায় বোর্ডের নজর এখন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের দিকে। জানা গেছে, লিটনের সম্মতির অপেক্ষায় আছে বিসিবি। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে।

বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেস্ট দলের নেতৃত্বে আগ্রহ দেখালেও তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও, তার নেতৃত্বে দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে মিরাজের অধীনে বাংলাদেশ ১৩ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে। ফলে বোর্ডের ভেতরে অনেকেই তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো নিয়ে সন্দিহান।

টেস্ট নেতৃত্বের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। তাইজুল আগেই প্রকাশ্যে জানিয়েছেন, তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিতে আগ্রহী। অন্যদিকে সাবেক অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, বোর্ড চাইলে তিনি আবারও টেস্ট নেতৃত্ব নিতে বিবেচনা করবেন।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au