সর্বশেষ

রংপুরে গণপিটুনিতে নিহত প্রদীপ লালের ছেলে পেল গ্রামপুলিশের চাকরি

  • 5:43 pm - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার
রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম নিজ দপ্তরে ডেকে তাকে গ্রাম পুলিশের সদস্য হিসেবে নিয়োগ দেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ অক্টোবর- রংপুরে গণপিটুনিতে নিহত ভ্যানচালক প্রদীপ লালের ছেলে দুলাল কুমার দাস গ্রামপুলিশের চাকরি পেয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম নিজ দপ্তরে ডেকে তাকে গ্রাম পুলিশের সদস্য হিসেবে নিয়োগ দেন।

দুলালের বাড়ি মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে। তার বাবা প্রদীপ লাল দাস গত ৯ আগস্ট গণপিটুনিতে নিহত হন। সেদিন রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলী এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে পাওয়া চোলাই মদের ক্যান খুললে গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে জনতা দুইজনকে মারধর করে। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নেয়, কিন্তু সেখানেই মারা যান রূপলাল রবিদাস (৪০) ও প্রদীপ লাল দাস (৪৫)।

প্রদীপের বড় ছেলে দুলাল ২০২১ সালে এসএসসি পাস করেন। ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়ে, আর বোন পলাশী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবার মৃত্যুর পর সংসারের ভার নেয় দুলাল।

চাকরি পেয়ে দুলাল বলেন, “খুব ভালো লাগছে। এখন সংসারের হাল ধরতে পারব। বাবার পর আমি নানা কাজ করে সংসার চালাতাম। যারা আমাকে চাকরি দিয়েছেন, বিশেষ করে ডিসি স্যার ও ইউএনও স্যারের কাছে কৃতজ্ঞ।”

ইউএনও নাজমুল আলম বলেন, “মিঠাপুকুরের নিহত ভ্যানচালক প্রদীপ দাসের ছেলেকে গ্রামপুলিশ হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। সে এখন পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষায় কাজ করবে, যাতে তার বাবার মতো আর কেউ অকালমৃত্যুর শিকার না হয়।”

এই শাখার আরও খবর

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au