সর্বশেষ

ভালুকের তাণ্ডবে অচল জীবন, সামরিক সাহায্য চাইলেন গভর্নর

  • 5:58 pm - October 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ভালুকের তাণ্ডবে অচল জীবন, সামরিক সাহায্য চাইলেন গভর্নর । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ অক্টোবর- রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে অস্বাভাবিক সংখ্যক বন্য ভালুকের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে স্থানীয় গভর্নর রোববার সামরিক সহায়তা চেয়েছেন।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের বিভিন্ন গ্রামে গত কয়েক সপ্তাহে ভালুকের হামলায় অন্তত ৬ জন নিহত ও ডজনখানেক আহত হয়েছে। খাবারের সন্ধানে বন্য ভালুকেরা মানববসতিতে ঢুকে পড়ছে, আক্রমণ করছে গৃহপালিত পশু ও স্থানীয় মানুষকে।

কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোভিয়েভ বলেছেন, “পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আমাদের স্থানীয় প্রশাসনের সক্ষমতা সীমিত। আমরা সেনাবাহিনীর সহায়তা চাইছি যাতে মানবিক বিপর্যয় এড়ানো যায়।”

তিনি আরও জানান, স্থানীয় গ্রামগুলোতে রাতে বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে, আর মানুষকে ঘর থেকে অকারণে বের না হতে সতর্ক করা হয়েছে।

রাশিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর অস্বাভাবিক ঠান্ডা এবং বনের ফলন কম থাকায় ভালুকেরা খাবারের সন্ধানে মানববসতির দিকে চলে এসেছে। বিশেষ করে মাছের অভাবে তারা ক্ষুধার্ত অবস্থায় গ্রামে ঢুকে পড়ছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ভালুকেরা দিনের বেলাতেও রাস্তায় ঘোরাফেরা করছে। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না।”

এদিকে, স্থানীয় প্রশাসন ট্র্যাঙ্কুলাইজার ও হেলিকপ্টার ব্যবহার করে ভালুক তাড়ানোর অভিযান শুরু করেছে, তবে সীমিত জনবল ও সরঞ্জামের কারণে কার্যক্রমে বাধা পড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তবে বিশেষ বাহিনী পাঠিয়ে আক্রান্ত এলাকাগুলো নিরাপদ করা হবে।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও বন উজাড়ের কারণে এ ধরনের প্রাণীর আচরণগত পরিবর্তন ক্রমেই বাড়ছে। তারা সতর্ক করে বলেছেন, “প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে মানুষ–প্রাণীর সংঘাত আরও বাড়বে।”

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au