চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…
মেলবোর্ন, ২৮ অক্টোবর- সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা।
কারাগার সূত্রে জানা গেছে, বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।
জেল সুপার এস. এম. কামরুজ্জামান জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলাসহ চারটি হত্যা মামলা ছিল। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au