সর্বশেষ

অস্ত্র মামলায় যুবলীগের সাবেক নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

  • 9:56 pm - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
যুবলীগের সাবেক নেতা সম্রাটকে আদালতে নেয়ার ছবি। সংগৃহীত

মেলবোর্ন, ২৮ অক্টোবর- ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহীম মিয়া এই রায় ঘোষণা করেন। সম্রাট পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়। এটি তার বিরুদ্ধে দেওয়া প্রথম সাজা।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ সম্রাটের কাকরাইলের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই অপরাধের ভিত্তিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরও উল্লেখ করা হয়, পলাতক সম্রাটের সাজা তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষ এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে অস্ত্র আইনে সম্রাটের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি এই ট্রাইব্যুনাল সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২০১৯ সালের ৬ নভেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তার এক মাস আগে, ৬ অক্টোবর, কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে র‍্যাব গ্রেপ্তার করে।

ঢাকায় র‍্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে সম্রাটের নাম আলোচনায় আসে। গ্রেপ্তারের পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে র‍্যাব সম্রাটকে ঢাকায় এনে তার বাসা ও কাকরাইলের রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায়।

অভিযান শেষে র‍্যাব জানায়, কাকরাইলের কার্যালয় থেকে পাঁচটি গুলিসহ একটি পিস্তল, দুটি নির্যাতনের যন্ত্র, দুটি ক্যাঙারুর চামড়া, ১,১৬০টি ইয়াবা বড়ি এবং ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ছয় মাস এবং অবৈধ মদ রাখার দায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন সম্রাটকে।

অস্ত্র মামলার পাশাপাশি সম্রাটের বিরুদ্ধে মাদক, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ঢাকার বিভিন্ন আদালতে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এই শাখার আরও খবর

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au