লিড নিউজ

মহিবুল্লাহ মিয়াজী ইস্যুতে ইসকনকে ঘিরে উসকানি, বাংলাদেশের হিন্দুদের মধ্যে উদ্বেগ

  • 8:03 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ অক্টোবর- গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীর ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এই আশঙ্কা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, মহিবুল্লাহ মিয়াজীর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। একই সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা, হামলা, হত্যা, মন্দির ও প্রতিমা ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

সংগঠন দুটি জানিয়েছে, প্রশাসন ইতোমধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে, ইসকন বা কোনো হিন্দু সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত নয়। ফলে ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

খতিব মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ মিয়াজী স্বীকার করেছেন যে, তিনি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন। ছবিঃ সংগৃহীত

বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও এ ধরনের গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হয়েছে, যার শিকার হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠী। তাই এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সাম্প্রদায়িক অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au