শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?
নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…
মেলবোর্ন, ২৯ অক্টোবর- রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে দুটি পৃথক রিট দায়ের করা হয়। প্রথম রিটে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
দ্বিতীয় রিটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়।
হাইকোর্ট উভয় রিটের শুনানি একত্রে নিয়ে রুল জারি করেন এবং ৩০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলেন।
গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের মাথায় লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
এই মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। বিশেষজ্ঞরা বলেন, এমন দুর্ঘটনা রোধে দ্রুত তদন্ত করে ত্রুটি চিহ্নিত করা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
হাইকোর্টের নির্দেশে এখন কমিটি তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au