প্রবাস দর্পন

ডারউইনে ট্রাক ও কারের ভয়াবহ সংঘর্ষে নিহত বাংলাদেশি নাসিম বাহাদুর

  • 9:01 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
অস্ট্রেলিয়ার ডারউইনে ট্রাক ও কারের সংঘর্ষে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ নাসিম বাহাদুর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। ছবি সংগৃহীত-OTN Bangla

ডারউইন, অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির স্টুয়ার্ট হাইওয়েতে ট্রাক ও কারের সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ নাসিম বাহাদুর। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) প্রাক্তন শিক্ষার্থী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছিলেন।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ডারউইনের কাছাকাছি স্টুয়ার্ট হাইওয়ের Angliss Road সংযোগস্থলে Knuckey Lagoon এলাকায়। 

নর্দার্ন টেরিটরি পুলিশের তথ্যানুযায়ী, একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাসিম বাহাদুর মারা যান। জরুরি সেবা কর্মীরা পৌঁছে তাকে বাঁচাবার চেষ্টা করলেও সফল হননি।

ট্রাকচালককে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়, তবে তার আঘাত ততটা ভয়াবহ ছিল না। পুলিশের তদন্তে জানা গেছে, ট্রাক ড্রাইভার মদ বা মাদক কোনও কিছুরই প্রভাবে ছিলেন না।

নাসিম বাহাদুরের মৃতদেহ বর্তমানে Royal Darwin Hospital-এ রাখা হয়েছে। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং শিগগিরই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি, যা এই দুর্ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে।

নর্দার্ন টেরিটরি পুলিশের Major Crash Investigation Unit ও Darwin Traffic Operations বর্তমানে ঘটনাস্থলে থেকে তদন্ত চালাচ্ছে। দুর্ঘটনার কারণে স্টুয়ার্ট হাইওয়ের ইনবাউন্ড লেন সাময়িকভাবে বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে এ বছর নর্দার্ন টেরিটরিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ।

পুলিশ সাধারণ জনগণকে অনুরোধ করেছে, যাদের কাছে দুর্ঘটনার ভিডিও বা তথ্য রয়েছে তারা যেন 131 444 নম্বরে যোগাযোগ করেন এবং P25290596 রেফারেন্স নম্বরটি উল্লেখ করেন। এছাড়া গোপন তথ্য দেওয়া যেতে পারে Crime Stoppers (1800 333 000) নম্বরে অথবা ওয়েবসাইটে https://crimestoppersnt.com.au লিংকে।


এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au