তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান।মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম।
এ সময় গায়ককে বলতে শোনা যায়, ‘আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।’ এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন।সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।সোনু আগে একই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।
২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার কাছে একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে তিনি সামাজিক মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে; এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au