লিড নিউজ

পুলিশ একাডেমি থেকে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ, মানবতাবিরোধী অপরাধে দুই এএসপি গ্রেপ্তার

  • 5:21 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ অক্টোবর- মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে একই মামলায় অভিযুক্ত পুলিশের ডিআইজি এহসানুল্লাহ রহস্যজনকভাবে পালিয়ে গেছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে। বিষয়টি তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা ও পুলিশের উচ্চপর্যায়।

পুলিশ ও আইসিটির তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে, র‍্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনের সহযোগী হিসেবে মানবতাবিরোধী অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। আইসিটির প্রতিনিধিরা সিআইডি ঢাকা মেট্রো অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে হেফাজতে নেন।

এদিকে, জুলাই–আগস্ট আন্দোলনের সময় উত্তরা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে উত্তরা ডিভিশনের সাবেক সহকারী উপকমিশনার (এডিসি) সালাউদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশের আরেকটি দল।

পুলিশের অভ্যন্তরীণ সূত্র বলছে, একই মামলার অংশ হিসেবে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগে দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে গ্রেপ্তারের জন্য বুধবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ একাডেমির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে। একাডেমির প্রিন্সিপালকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি বলে জানিয়েছে তদন্ত দল।

পুলিশ সূত্র আরও জানায়, বুধবার ভোর ৬টার দিকে আইসিটির একটি প্রতিনিধিদল জেলা পুলিশের সহায়তায় সারদা একাডেমিতে পৌঁছে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু নিরাপত্তারক্ষীরা দলটির পরিচয় যাচাই ও প্রবেশে বিলম্ব করে। এ সময় ঘটনাটি টের পেয়ে ডিআইজি এহসানুল্লাহ সরে যান। পরে সারাদিন রাজশাহীজুড়ে তার নিখোঁজ হওয়া নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আইসিটি উভয় সংস্থাই বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একাডেমির ভেতরের সিসিটিভি ফুটেজ এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের বক্তব্য যাচাই করে এহসানুল্লাহর পলায়নের পেছনের ভূমিকা ও সহায়তাকারীদের শনাক্ত করা হবে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার অভিযান চলাকালীন একজন ডিআইজির পালিয়ে যাওয়া নজিরবিহীন ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

অন্যদিকে, আইসিটির তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই তিনজনের বিরুদ্ধে “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের” অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালের অনুমোদনের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে, এবং পলাতক ডিআইজি এহসানুল্লাহকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au