অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন ৯ নভেম্বর ২০২৫

  • 10:36 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার
আগামী ৯ই নভেম্বর ২০২৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরম প্রেমময় যুগপুরুষ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন।

মেলবোর্ন, ৩১ অক্টোবর: পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পূজ্যপাদ শিপাই দা (শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী)-এর পবিত্র উপস্থিতিতে আগামী ৯ই নভেম্বর ২০২৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরম প্রেমময় যুগপুরুষ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে St Marys Memorial Hall, St Marys, NSW 2760-এ। দিনব্যাপী এই উৎসবে থাকছে ঊষা কীর্তন, প্রার্থনা, ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ, চিল্ড্রেন সত্যসঙ্গ, মাতৃসম্মেলন, সংগীতাঞ্জলি, সত্যসঙ্গ সভা এবং পূজ্যপাদ শিপাই দার দর্শন।

সকাল ৫:৩০ থেকে শুরু হবে প্রার্থনা ও ধ্যান, আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ভক্তদের উপস্থিতিতে সত্যসঙ্গ সমাবেশ। উপস্থিত সবার জন্য নিরামিষ ভোজন (ভাণ্ডারা) পরিবেশন করা হবে।

এই সৎসঙ্গ উৎসব উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে ভক্তবৃন্দ সিডনি উৎসবে সমবেত হবেন। সৎসঙ্গ ওশেনিয়া কর্তৃপক্ষ এই উৎসবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউব চ্যানেলে:
Satsang Oceania Official Live

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: অম্বু পাদ ঠাকুর (+61 423 661 835) অথবা প্রদীপ সাহা (+61 412 876 554)

এই মহতী জন্মজয়ন্তী শুধু স্মরণ নয় এ এক আত্মজাগরণের আহ্বান, যা ঠাকুর অনুকূলচন্দ্রের প্রেম, মানবতা ও সত্যের বাণীকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবে।

 

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au