বিনোদন

এক পয়সাও পারিশ্রমিক নেবেন না বিবেক!

  • 3:12 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ১ নভেম্বর- বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের হাতে এখন বেশ কিছু সিনেমার রয়েছে। সেই তালিতায় অন্যতম হল নির্মাতা নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ’। এই সিনেমায় বিবেককে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘বিভীষণ’ এর চরিত্রে। সবচেয়ে বড় চমক হল এই সিনেমায় অভিনয়ের জন্য বিবেক এক পয়সাও পারিশ্রমিক নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন, ‘রামায়ণ’ সিনেমায় তার ভূমিকার জন্য কোনও পারিশ্রমিক গ্রহণ করবেন না তিনি। পারিশ্রমিকের পুরো অর্থই তিনি সমাজের একটি বিশেষ কাজে ব্যবহার করতে চান।

বিবেক বলেন, ‘আমি প্রযোজক নমিত মালহোত্রাকে বলেছি- এই ছবিতে অভিনয়ের জন্য আমার এক পয়সাও লাগবে না। এই অর্থ আমি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। এভাবেই আমি একটু ওদের পাশে থাকতে চাই।’

বিবেকের মতে, বড় পর্দায় ‘রামায়ণ’ তুলে ধরার অর্থ ভারতীয় সিনেমাকে বিশ্বের মঞ্চে অনেকটা উঁচ্চুস্থানে পৌঁছে দেওয়া। বিভীষণের চরিত্রটিকে নিজের জীবনের দারুণ এক অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেছেন বিবেক। তিনি বলেন, এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে।

‘রামায়ণ’ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার ভূমিকায় থাকবেন সাই পল্লবী। জানা গেছে, ছবিটির প্রথম দফার এডিটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au