তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ১ নভেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে অনেকটা পর্দার আড়ালে তিনি। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বেশ সুখেই পারিবারিক সময় কাটাচ্ছেন আলোচিত এ তারকা দম্পতি। তবে এ বছর সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে সুখবর প্রকাশ করে দুজন জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা। ঘর আলো করে এ দম্পতির ঘরে আসছে প্রথম সন্তান।
এরপর থেকেই নেটিজেনদের নজর ক্যাটরিনার দিকে আরও বেড়ে যায়। তবে এতদিনেও মাতৃত্বকালীন সময়ের কোনো ছবি চোখে পড়েনি এ অভিনেত্রীর। অবশেষে শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় দাঁড়ানো অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। দূর থেকে ফোনে তোলা ছবিগুলো কিছুটা ঝাপসা হলেও, অনুরাগীদের চোখে ধরা পড়ে তার মুখের প্রশান্তি ও মাতৃত্বের ছাপ। এ সময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের পোশাক।
ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গোপন মুহূর্ত এভাবে ক্যামেরাবন্দি করা কতটা নৈতিক?
একজন অনুরাগী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “যেখানে-সেখানে ক্যামেরা ধরার আগে সভ্যতা শেখা উচিত। বাড়ির ভেতর বা বারান্দায় ক্যামেরা তাক করাটা স্পষ্ট গোপনীয়তা লঙ্ঘন। মানুষ কি নিজের ব্যক্তিগত জায়গাতেও শান্তিতে থাকতে পারবে না?” আরেকজন মন্তব্য করেন, “এই ছবিগুলো অবিলম্বে মুছে ফেলা উচিত। এ ধরনের অনধিকার প্রবেশমূলক কাজের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
উল্লেখ্য, বিয়ের সাড়ে তিন বছর পর প্রথমবারের মতো মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। গত সেপ্টেম্বরে তাদের প্রকাশিত বিবৃতিতে দম্পতি লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় আজ পরিপূর্ণ।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au