বিনোদন

আসামের প্রেক্ষাগৃহগুলোতে জুবিনের জন্য বিশেষ আসন

  • 3:27 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মেলবোর্ন, ১ নভেম্বর- শুক্রবার মুক্তি পেল ভারতীয় গায়ক জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’। গোটা ভারতে গায়ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান রয়েছে তার। তবে গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও আসামে জনপ্রিয় ছিলেন জুবিন। প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা।

আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি। প্রতিটি প্রেক্ষাগৃহেই জুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল। আসামের উত্তরীয় দিয়ে সাজানো হয় সেই আসনগুলি। তার উপরে রাখা হয় জুবিনের ছবি। ফুল দিয়ে সেজে ওঠে ছবিগুলো।

‘রই রই বিনালে’ সিনেমাতে শুধু অভিনয়ই করেননি জুবিন, ছবির গল্পও তার লেখা। সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি। ছবি পরিচালনা করেন আসামের পরিচালক রাজেশ ভূঞা। জানা যাচ্ছে, শুক্রবার কেবল জুবিনের এই ছবিটিই সমস্ত প্রেক্ষাগৃহে চলছে। এমনকি অন্য নতুন ছবি যেমন ‘সিঙ্গল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গুড বয়’ এই ছবিগুলিও চলছে না কোনও প্রেক্ষাগৃহে। সম্প্রতি পুনর্মুক্তি হয়েছে ‘বাহুবলী’র। সেটিও এই দিন কোনও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না। ছবিটি নাকি বক্সঅফিসে ভাল ফল করবে, এমনই অনুমান আসামবাসীর। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি হয়েছে।

ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জুবিনের স্ত্রী গরিমা সামাজিক মাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবিমুক্তি নিয়ে তারও উচ্ছ্বাস রয়েছে। কিন্তু এই সবের মধ্যে সেই একই প্রশ্ন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর?

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন। মৃত্যুর তদন্ত চলছে। ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে কয়েক জন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন গায়কের অনুরাগীরা।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au