বাংলাদেশ

ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে সংবাদ বর্জনের হুঁশিয়ারি সাংবাদিকদের

  • 1:01 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ নভেম্বর- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য প্রাপ্য ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে ৩৯ দফা দাবি উত্থাপন করেছে সাংবাদিক সমাজ। এর মধ্যে অন্যতম দাবি হলো – “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি অবিলম্বে কার্যকর করা। অর্থাৎ, কোনো গণমাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সেই প্রতিষ্ঠানকে মিডিয়া হিসেবে অনুমোদন না দেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শত শত সাংবাদিক অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ তাদের মৌলিক অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।

সমাবেশে নেতারা বলেন, সরকার ও গণমাধ্যম মালিকদের মধ্যে গঠিত নবম ওয়েজ বোর্ডের ঘোষণা কার্যকর হয়নি। তাই দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানানো হয়। বক্তারা বলেন, “যে গণমাধ্যম শ্রমিকদের প্রাপ্য বেতন দিতে পারে না, সেই মিডিয়া চালানোর কোনো নৈতিক অধিকার নেই।”

বিএফইউজের সভাপতি বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য না দিলে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হবে। তিনি আরও জানান, সরকারের কাছে ৩৯ দফা দাবিপত্র পাঠানো হয়েছে, যাতে রয়েছে ,

সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার,অন্যায্যভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসংবাদপত্র ও টেলিভিশনে ওয়েজ বোর্ড বাস্তবায়নের তদারকি,সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা,ও গণমাধ্যম কর্মীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা।

ডিইউজের সাধারণ সম্পাদক বলেন, “সাংবাদিক সমাজ আর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, এখন আমরা বাস্তবায়ন চাই।” তিনি আরও বলেন, “মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে আমরা দেশব্যাপী আন্দোলন আরও বিস্তৃত করব।”

বিক্ষোভ শেষে নেতারা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা গণমাধ্যমে সংবাদ বর্জন’ কর্মসূচি দেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au