সর্বশেষ

সুন্দরের ব্যাটে চড়ে টি টোয়েন্টিতে সমতা আনলো ভারত

  • 6:25 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
অজিদের ৫ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-ভারতের টি-টোয়েন্টি দলে সবচেয়ে নিয়মিত ওয়াশিংটন সুন্দর। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিংয়ের সুযোগ পান কমই। হোবার্টে সুন্দর ব্যাট হাতে তুলেন ঝড়। আর তাতে উড়ে যায় স্বাগতিকরা। ৩ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ২১৩.০৪ স্ট্রাইক রেটে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন সুন্দর। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৭ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।

রান তাড়ায় নেমে ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। অভিষেক শর্মা জেভিয়ার বার্টলেট ও শন অ্যাবটকে টার্গেট করে চার-ছক্কায় সাজান তার ১৬ বলে ২৫ রানের ইনিংস। এরপর সূর্যকুমার যাদব ও শুভমান গিল মিলে পাওয়ারপ্লেতে তোলেন ৬৪ রান।

মাঝে সূর্যকুমার ২৪ রানে ও অক্ষর প্যাটেল ১৭ রানে ফিরলেও তিলক ভার্মার ২৯ ও ওয়াশিংটন সুন্দরের ‘সুন্দর’ ব্যাটিংয়ে জয়ের ভিত পায় ভারত। ১৪তম ওভারে অ্যাবটকে টানা এক চার ও দুই ছক্কা হাঁকিয়ে সুন্দর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

শেষ দিকে জিতেশ শর্মা (২২* বলে ১৩) ও সুন্দর মিলে শেষ ৫ ওভারে ৩৫ রান তুলে ম্যাচ শেষ করেন ১৮.৩ ওভারে। সুন্দর ২৩ বলে অপরাজিত ৪৯ রানে ম্যাচ সেরা ইনিংস খেলেন।

এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। হোবার্টে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। আর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট হারায় তারা। অধিনায়ক মিচেল মার্শও ওপেন করতে নেমে রান পাননি। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থতার মিছিলে যোগ দেন ওয়েনও।

চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তার সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ব্যাট হাতে ঝড় তুলে ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। শেষ পর্যন্ত অজিদের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৬ রান। ভারতের সফলতম বোলার আর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নেন। ৩৩ রানে ২ উইকেট শিকার বরুণের।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au