সর্বশেষ

বিসিবিতে প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা

  • 6:02 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বিসিবিতে প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হলেন করপোরেট দুনিয়ার পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর মনোনীত করে সোমবার বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন সম্পূর্ণ হলো।

এনএসসির মনোনীত কাউন্সিলর সাধারণত দুজন থাকেন।

চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয়। আজকের এনএসসির চিঠিতে জানানো হয়, ইসফাক আহসান পদত্যাগ করায় তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, রুবাবার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এত দিন দায়িত্ব গ্রহণ করেননি।

বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকার সময় থেকেই তিনি দেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পরিচিত। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালনকালে জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দেওয়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবার রয়েছে দীর্ঘ ক্রীড়া-অংশগ্রহণের অভিজ্ঞতা।

তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে রুবাবা দৌলা যোগ দিতে পারেন। এনএসসি থেকে মনোনীত আরেক কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au