সর্বশেষ

আয়ারল্যান্ড সিরিজ: ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

  • 6:35 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ নভেম্বর-ব্যাটে-বলে বাংলাদেশ দলের পারফম্যান্সের মোটেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এর আগে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটাররা হতাশ করেছেন তিন ম্যাচেই। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন মোহাম্মদ আশরাফুল।

অবশ্য পূর্ণকালীন সময়ের জন্য না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা। সভা শেষে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আশরাফুল খেলাধুলা ছেড়ে এখন পুরোদস্তর কোচ হিসেবে কাজ করছেন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।

তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্স চলে গেছে তলানিতে। ফলে ব্যাটিং কোচ নিয়োগ বাড়তি গুরুত্ব পেয়েছে বিসিবির কাছে। মাঝে ব্যাটিং কোচ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের শোনা গেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিভিন্ন সাবেক ক্রিকেটারের নাম। সেটা জল্পনা কল্পনা হিসেবেই থেকে গেছে।

সেই সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্বে থাকবেন পরিচালক আব্দুর রাজ্জাক। বর্তমানে নারী দলের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো রাজ্জাক। আগে পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বও পালন করেন।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au