বিশ্ব

কেন দলে দলে নিউজিল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় ছুটছেন তারা

  • 3:04 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত অপেরা হাউস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- জীবনযাত্রার ব্যয় ও সীমিত আয়ের কারণে দলে দলে মানুষ নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির ইতিহাসে এবারই সবচেয়ে বেশি নাগরিক দেশত্যাগ করেছেন। তাদের বেশিরভাগই যাচ্ছেন প্রতিবেশী অস্ট্রেলিয়ায়, যেখানে সুযোগ-সুবিধা ও বেতনের হার তুলনামূলকভাবে অনেক বেশি।

নিউজিল্যান্ডের সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটস এনজেড জানিয়েছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত গত এক বছরে ৭৩ হাজার ৯০০ নিউজিল্যান্ডবাসী দেশ ছেড়েছেন। এর মধ্যে ৫৮ শতাংশই গেছেন অস্ট্রেলিয়ায়। শুধু ২০২৪ সালেই প্রায় ৩০ হাজার নিউজিল্যান্ডার অস্ট্রেলিয়ায় অভিবাসন নিয়েছেন – যা গত দশকের সর্বোচ্চ সংখ্যা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভিবাসন ঢেউয়ের মূল কারণ দুই দেশের আয়ের বৈষম্য ও জীবনযাত্রার ব্যয়। অস্ট্রেলিয়ায় মাথাপিছু আয় যেখানে প্রায় ৬৪ হাজার ৪০০ ডলার, নিউজিল্যান্ডে তা মাত্র ৪৮ হাজার ডলার। ফলে অনেকে ভালো সুযোগ, স্থিতিশীল জীবন ও কম খরচের আশায় সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের মতো শহরে পাড়ি জমাচ্ছেন।

২২ বছর বয়সী জেনিভিভ ফালটন, ওয়েলিংটনের একজন তরুণী, জানুয়ারিতে চলে গেছেন মেলবোর্নে। আগে ঘণ্টায় আয় করতেন ২২.৭০ নিউজিল্যান্ড ডলার, এখন তার দ্বিগুণ আয় করছেন। এতে তিনি কম সময় কাজ করেও নিজের প্রিয় ইলাস্ট্রেশন পেশায় মন দিতে পারছেন।

একইভাবে, ওয়েলিংটনের তরুণ হেইডেন ফিশার জানান, নিউজিল্যান্ডে যেখানে সপ্তাহে আয়ের অর্ধেক চলে যেত বাজারে, সেখানে সিডনিতে এখন একই পণ্য কিনতে হচ্ছে এক-চতুর্থাংশ মূল্যে। তাঁর কথায়, “অর্থনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছি এখন যেটা ওয়েলিংটনে অসম্ভব মনে হয়েছিল।”

অন্যদিকে, ঐতিহ্যবাহী সামোয়ান ট্যাটুশিল্পী টাইলা ভায়াউ বলেন, “অকল্যান্ড আর আমার বেড়ে ওঠার শহরের মতো নেই। জীবনযাত্রার ব্যয় ও বাড়ির দাম এখন এমন জায়গায় পৌঁছেছে যে, ফেরার চিন্তা করাও অসম্ভব।” তিনি এখন পরিবারসহ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে স্থায়ী হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো নিউজিল্যান্ডারদের প্রায় ৮০ শতাংশ বসবাস করেন বড় শহরগুলোতে। এর মধ্যে ব্রিসবেন ও গোল্ড কোস্টে এক-তৃতীয়াংশের বেশি, আর বাকিরা থাকেন মেলবোর্ন ও সিডনিতে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিশেষজ্ঞ অ্যালান গ্যামলেন বলেন, “১৯৭০-এর দশক থেকেই এই প্রবণতা বাড়ছে। নিউজিল্যান্ডের অর্থনীতি তুলনামূলক দুর্বল, এবং বৈশ্বিক ধাক্কায় দ্রুত প্রভাবিত হয়। অন্যদিকে, অস্ট্রেলিয়া চাকরির সুযোগ, বেতন এবং জীবনমানের দিক থেকে অনেক এগিয়ে।”

নিউজিল্যান্ড সরকার এই ‘মেধা পাচার’ (Brain Drain) নিয়ে উদ্বিগ্ন হলেও, পরিস্থিতির পরিবর্তনে এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এদিকে, অনেক তরুণ মনে করছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য নয়, বরং স্থিতিশীল জীবনই এখন বেশি প্রয়োজন।

হেইডেন ফিশারের ভাষায়,

“নিউজিল্যান্ড সুন্দর দেশ ঠিকই, কিন্তু সুন্দর পাহাড় ভাড়া আর বিল পরিশোধ করে না।”

 

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au