বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ৬ নভেম্বর- চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তারা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী। গুলিবিদ্ধ অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফিরছিলেন ওই পাঁচজন। পথে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা হঠাৎ গুলি ছোড়ে। এতে তারা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাউজান থানার একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (ওসি) গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au