বিনোদন

সিনেমার চেয়ে ইউটিউব থেকে বেশি আয় ফারাহ খানের

  • 3:01 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন, ৭ নভেম্বর- দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নানা ভূমিকায় কাজ করছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুতে ছিলেন নৃত্যপরিচালক। হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ। সিনেমা নির্মাণ করলেও বর্তমানে তার পরিচিতি সফল ইউটিউবার হিসেবে।

এ পর্যন্ত ফারাহ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রথম দুটি সফল হলেও পরের দুটি-‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এতে প্রযোজকদের বড় আর্থিক ক্ষতি হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, একসময় সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না তিনি। হাতে কোনো কাজও ছিল না। তখনই মাথায় আসে ইউটিউবে চ্যানেল খোলার চিন্তা। বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। তার কনটেন্টে রান্নাসহ মজার কথোপকথন ও তারকাদের বাড়ির দৃশ্য দর্শকদের মন কাড়ে।

ফারাহ আরও জানিয়েছেন, ৩০০ কোটির সিনেমা বানিয়ে তিনি যতটা আয় করেছেন, তার চেয়েও বেশি আয় করেন ইউটিউব থেকে। তবে ঠিক কত আয় করেন, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি।

জানা গেছে, ইউটিউবে ব্র্যান্ড কোলাবরেশন করলে তার পারিশ্রমিক দাঁড়ায় ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে।

ফারাহ খানের তিন সন্তান-দিব্যা, অন্যা ও সিজার। বর্তমানে তাদের বয়স ১৭ বছর। ফারাহ বলেন, আমার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেটার বিশাল খরচ রয়েছে। সে কারণেই এই কাজটা শুরু করি।

কাজের বিষয়ে ফারাহ বলেন, আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। আমি মনে করি, খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমায় খুশি দেয়, ভালো রাখে। তাছাড়া, ভালো লাগার মতো কাজ হলে আমি ৮০ বছর পর্যন্ত সেটি করতে পারব।

সূত্র: আনন্দবাজার ও আজকাল।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au