বিশ্ব

‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় কৌশলগত পদক্ষেপ নিয়েছে ভারত

  • 4:31 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:২৫৩ বার
ভারতের চিকেন নেক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ নভেম্বর- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির আশঙ্কা, এই নতুন কূটনৈতিক সমীকরণ ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে ভারত সীমান্তে কয়েকটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে, যা নিজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঢাকা সরকারের ওপরও কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

চিকেনস নেক’ কী?
ভারতের পশ্চিমবঙ্গের সিলিগুড়ি শহরকেন্দ্রিক একটি সরু ভূখণ্ড, যার প্রস্থ সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। এটি ভৌগোলিকভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভারতের সঙ্গে সংযুক্ত করে। করিডরটির পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ ও উত্তরে ভুটান অবস্থিত। এই করিডরটিই ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
অঞ্চলের নিরাপত্তা বাড়াতে ভারত এখন বিহারের জোগবানি হয়ে নেপালের বিরাটনগর পেরিয়ে পশ্চিমবঙ্গের নিউ মল জংশন পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে।

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগ
ভারতের আশঙ্কা আরও বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজার সাম্প্রতিক ঢাকা সফরের পর। তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
এর আগেও বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বক্তব্যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত পাওয়া গেছে। সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “যদি ভারত পাকিস্তানের ওপর আক্রমণ চালায়, তবে বাংলাদেশ সাতটি উত্তর-পূর্ব রাজ্য দখল করে নেবে।” তিনি এ লক্ষ্যে চীনের সঙ্গে যৌথ সামরিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান।

ড. ইউনূসের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরও নয়াদিল্লির অস্বস্তি বাড়িয়েছে। গত ২৬ থেকে ২৯ মার্চ চীন সফরে তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্য, যেগুলোকে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়, সেগুলো স্থলবেষ্টিত অঞ্চল, সমুদ্রপথে তাদের কোনো সরাসরি প্রবেশাধিকার নেই। আমরা এই অঞ্চলের একমাত্র ‘সমুদ্র অভিভাবক’।”

তিনি আরও উল্লেখ করেন, “এই অবস্থান আমাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। এটি চীনের অর্থনৈতিক সম্প্রসারণেও ভূমিকা রাখবে।”

ড. ইউনূসের এই মন্তব্য নয়াদিল্লির কাছে সরাসরি কূটনৈতিক বার্তা হিসেবে ধরা হয়েছে। ভারত মনে করছে, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতা ও পাকিস্তানের সঙ্গে নতুন কূটনৈতিক যোগাযোগ তার উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও প্রভাববলয়ের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ওই সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। ছবিঃ ভারতীয় সেনাবাহিনী

কী পদক্ষেপ নিয়েছে ভারত?
ভারত ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে আসমের বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায়। এই ঘাঁটিগুলো স্থাপনের লক্ষ্য ‘চিকেনস নেক’ বা সিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখা, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ।

সুত্রঃ এনডিটভি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au