বাংলাদেশ

‘হিন্দুদের ওপর হামলা পরিকল্পিত’- ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ শেখ হাসিনার

  • 1:55 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ নভেম্বর- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বাড়তে থাকা সহিংসতা নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে সংখ্যালঘুদের ওপর যে হামলার ধারাবাহিকতা দেখা গেছে, তা মোটেই বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়।

তাঁর ভাষায়, এগুলো “চরমপন্থীদের সংগঠিত পরিকল্পনার অংশ”, আর অন্তর্বর্তী সরকারের ভূমিকা “নীরব সমর্থন বা যোগসাজশের মতো”।

২০২৪ সালের অস্থিরতার পর দিল্লির একটি অজ্ঞাতস্থানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন হাসিনা। দেশত্যাগ, সরকার পতন এবং পরবর্তী সহিংসতা নিয়ে তিনি সরাসরি অভিযোগ তোলেন ড. মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে। তাঁর দাবি, যেসব ঘটনাকে জনপ্রিয় আন্দোলন হিসেবে তুলে ধরা হয়েছে, তার আড়ালে চরমপন্থীরা রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

হাসিনা বলেন, তাঁর সরকারের সময় ধর্মনিরপেক্ষতা ও বৈচিত্র্য রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন সংখ্যালঘুরা ভয় নিয়ে দিন কাটাচ্ছে। “মন্দিরে হামলা হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, ব্যবসা ধ্বংস করা হচ্ছে, পরিবারগুলোকে হুমকি দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব থামানোর জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না,” বলেন তিনি।

হাসিনার মতে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা শুধু অবহেলা হিসেবে ব্যাখ্যা করা যায় না। “ইউনুস প্রশাসন এই সহিংসতার প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে।”

হাসিনার দেশত্যাগের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ বেড়েছে। আগুন লাগানো, ভাঙচুর, মূর্তি ধ্বংস, স্থানীয় জনপ্রতিনিধি হত্যা, ধর্মীয় নেতাদের গ্রেপ্তার- এমন নানা অভিযোগ নিয়মিতই উঠছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তথ্যে দেখা যায়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে  সহিংসতার ২৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। সংগঠনটির দাবি, সরকার এসব ঘটনার বেশিরভাগকেই রাজনৈতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে, আর সংখ্যালঘুরা নিজেদের আরও অনিরাপদ মনে করছে।

হাসিনা বলেন, “চরমপন্থীরা যখন সংখ্যালঘুদের ওপর সংগঠিত হামলা চালাচ্ছে তখন আন্তর্জাতিক মহল নীরব থাকতে পারে না।” তাঁর মতে, নীরবতা কেবল সহিংসতাকে উসকে দেবে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও দুর্বল করবে।

ক্রমবর্ধমান সহিংসতা বাংলাদেশের সামাজিক স্থিতি, রাজনৈতিক স্থায়িত্ব এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

 

এই শাখার আরও খবর

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au