বিনোদন

রেড সি চলচ্চিত্র উৎসবে জুরি প্রেসিডেন্ট শন বেকার

  • 9:10 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। চলচ্চিত্রের ক্ষেত্রে সৌদি আরবের সবচেয়ে বড় আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৪ ডিসেম্বর জেদ্দায় শুরু হচ্ছে উৎসবের পঞ্চম আসর। ১০ দিনের এ উৎসবে সৌদি আরব ছাড়াও অংশ নিচ্ছে বিভিন্ন দেশের সিনেমা।

প্রতিবছর এ উৎসবে হলিউড-বলিউডসহ বিভিন্ন দেশের তারকারা হাজির থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ বছর রেড সি উৎসবের জুরি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন অস্কারজয়ী হলিউড নির্মাতা শন বেকার। তাঁর সর্বশেষ সিনেমা ‘আনোরা’ এ বছর অস্কারে পাঁচ বিভাগে পুরস্কার জিতেছে। সেরা সিনেমা ছাড়াও পুরস্কৃত হয়েছে পরিচালক, অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য ও সম্পাদনা বিভাগে।

এ ছাড়া শন বেকারের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্কারলেট’, ‘ট্যানজারিন’, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’, ‘রেড রকেট’ ইত্যাদি। রেড সি উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবার উৎসবের ফিচার কম্পিটিশন বিভাগে স্থান পাচ্ছে ১৬টি সিনেমা। এর মধ্য থেকে একটি সিনেমা নির্বাচিত হবে গোল্ডেন ইউসর পুরস্কারের জন্য।

ফিচার কম্পিটিশন বিভাগের সেরা সিনেমা নির্বাচিত করার দায়িত্বে থাকবেন শন বেকার ও তাঁর টিম। গত বছর এ দায়িত্বে ছিলেন হলিউড নির্মাতা স্পাইক লি।

শন বেকার বলেন, ‘স্পাইক লির পর রেড সি উৎসবে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের। এ উৎসবে যেভাবে সাহসী ও বৈচিত্র্যময় সিনেমার কেন্দ্র হয়ে উঠেছে, তার প্রশংসা সব সময়ই করেছি। এ বছরের ফিচার কম্পিটিশন বিভাগে আরববিশ্ব, আফ্রিকা ও এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ সিনেমা স্থান পেয়েছে। স্বাধীন চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এ প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au