বিনোদন

সিনেমায় অভিষেক অ্যাডেলের

  • 9:24 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- গান থেকে আপাতত বিরতি নিয়েছেন অ্যাডেলে। ২০২৪ সালে ‘উইকেন্ডস উইথ অ্যাডেলে’ ট্যুর শেষ করে বিরতির ঘোষণা দিয়েছিলেন। জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনকে আরেকটু বেশি সময় দিতে, অন্যান্য সৃজনশীল কাজে নিজেকে পরীক্ষা করতেই তাঁর এই বিরতি। শিগগিরই গানে ফেরার যে পরিকল্পনা নেই, জানিয়ে দিয়েছিলেন সেটাও। এই আপাত অবসরে নতুন খবর এল অ্যাডেলের। অভিনয় শুরু করছেন তিনি। ‘ক্রাই টু হেভেন’ দিয়ে সিনেমায় অভিষেক হবে তাঁর।

অ্যান রাইসের ১৯৮২ সালে প্রকাশিত ক্রাই টু হেভেন উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানাবেন ফ্যাশন ডিজাইনার ও নির্মাতা টম ফোর্ড। ১৮ শতকের ইতালি শহর গল্পের প্রেক্ষাপট। সংগীত নিয়েই গল্প। ভিন্ন সামাজিক অবস্থানের দুই মানুষের ওপেরার জগতে প্রতিষ্ঠা পাওয়ার কাহিনি। অ্যাডেলে এতে কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানা যায়নি এখনো।

অ্যাডেলে ছাড়াও ক্রাই টু হেভেন সিনেমায় অভিনয় করছেন নিকোলাস হোল্ট, অ্যারন টেলর-জনসন, কিয়ারান হাইন্ডস, থান্ডিওয়ে নিউটন, কলিন ফার্থ, জর্জ ম্যাকে, ওয়েন কুপার প্রমুখ। ‘আ সিঙ্গেল ম্যান’ ও ‘নকটারনাল অ্যানিমেল’-এর পর ক্রাই টু হেভেন হতে যাচ্ছে টম ফোর্ডের তৃতীয় সিনেমা। বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। আগামী জানুয়ারি থেকে লন্ডন ও রোমে শুরু হবে শুটিং। ২০২৬ সালের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

আরও আগেই অভিনয়ে অভিষেক হওয়ার কথা ছিল অ্যাডেলের। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ ডোনোভান’ সিনেমায় তাঁর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। এ সিনেমার পরিচালক জেভিয়ের ডোলান, যিনি অ্যাডেলের ‘হ্যালো’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন। ওই সময় অ্যাডেলে বলেছিলেন, ‘আমি অবশ্যই তাঁর একটি সিনেমায় অভিনয় করব। তাতে হয়তো কিছু সমালোচনা হবে, তবু করব।’ অ্যাডেলের সেই অভিনয়ের ইচ্ছা পূরণ হচ্ছে এত দিনে!

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au