বিনোদন

একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছেন: অমিতাভ বচ্চন

  • 9:29 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- একের পর এক স্বজনবিয়োগ। পুরনো সম্পর্কগুলো যেন আলগা হয়ে যাচ্ছে। শনিবারই প্রয়াত হন অভিনেত্রী কামিনী কৌশল। সেই দেশভাগের সময় থেকে বচ্চনদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তার।

অভিনেত্রীর প্রয়াণে শনিবার শোকপ্রকাশ করেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। কিছু দিন আগে অভিনেতা বিরক্তি প্রকাশ করেছেন অসুস্থ ধর্মেন্দ্রের ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে।

এবার কামিনী কৌশলের চলে যাওয়ায় শোকপ্রকাশ করে লেখেন, ‘‘একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন।’’

কামিনী কৌশলের দিদির সঙ্গে অমিতাভের মায়ের নাকি সখ্য ছিল। দেশভাগের সময় থেকে একে অপরের শুভানুধ্যায়ী তারা। অমিতাভ তার পোস্টে কামিনীর জীবনের একটা অধ্যায় তুলে ধরে লেখেন, ‘‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন। সেই সময় তারা সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। ওর দিদি দুর্ভাগ্যজনক ভাবে এক দুর্ঘটনায় মারা যান এবং তখনকার প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকে বিয়ে করতে হয় তাকে (কামিনীকে)।’’

অমিতাভ তার পোস্টে উল্লেখ করেন, কামিনী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল। একজন শিল্পী হিসাবে নয়, বরং মায়ের সম্পর্কিত এই আত্মীয়বিয়োগ যেন পীড়া দিচ্ছে অমিতাভকে। কামিনীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শাহেদ কাপুর, কিয়ারা আদভানির মতো নতুন প্রজন্মের তারকারাও।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au